লিড নিউজ

মানিকগঞ্জে বাউলশিল্পী ভক্তদের ওপর হামলা, যা জানা গেল

  • 10:15 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
রোববার বেলা পৌনে ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় এই হামলায় তাঁর তিন ভক্তসহ মোট চারজন আহত হন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- বাংলাদেশের মানিকগঞ্জে ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বেলা পৌনে ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় এই হামলায় তাঁর তিন ভক্তসহ মোট চারজন আহত হন।

‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ও তৌহিদী জনতা’ ব্যানারে থাকা একটি দল এবং আবুল সরকারের ভক্তদের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতরা হলেন শিবালয়ের শাকরাইল গ্রামের আবদুল আলীম, সিঙ্গাইরের তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম, হরিরামপুরের কামারঘোনার জহিরুল ইসলাম এবং সদর উপজেলার বরঙ্গাখোলার আবদুল আলীম।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা গেছে, সকালে আবুল সরকারের শাস্তির দাবিতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদী জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ডাকঘর মোড়ে সমাবেশ করে। একই সময়ে প্রেসক্লাব প্রাঙ্গণে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের পরিকল্পনা থাকা ভক্তরা অন্য পক্ষের মিছিলের কারণে কর্মসূচির স্থান পরিবর্তন করে দক্ষিণ সেওতা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে জড়ো হন।

দুপুরের আগেই দুই পক্ষের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে তৌহিদী জনতার ব্যানারে থাকা একটি অংশ ভক্তদের ওপর হামলা চালায়। পাল্টা প্রতিরোধে আরেকজনও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের জেলা সদর হাসপাতালে পাঠায়।

‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ও তৌহিদী জনতা’ ব্যানারে থাকা একটি দল এবং আবুল সরকারের ভক্তদের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছবিঃ সংগৃহীত

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজিত চন্দ্র রায় জানান, তিনজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাঁদের একাধিক স্থানে সেলাই দেওয়া হয়েছে। আহত আবদুল আলীম বলেন, লাঠিসোঁটা ও ইট দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়েছে।

বাউলশিল্পী রাজু সরকার জানান, তারা কোনও সংঘাত চান না এবং শান্তিপূর্ণভাবে আবুল সরকারের মুক্তি দাবি করছিলেন।

ইসলাম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি । ছবিঃ সংগৃহীত

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, দুই পক্ষের কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৌহিদী জনতার একটি অংশ আবুল সরকারের সমর্থকদের ওপর চড়াও হয়। তিন থেকে চারজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

গত ৪ নভেম্বর ঘিওরের জাবরা এলাকার একটি পালাগানের আসরে আবুল সরকার ধর্ম অবমাননার মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাঁকে আটক করে ডিবি। পরদিন ঘিওর থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সূত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au