শিক্ষা

জবি শিক্ষার্থীদের বাস সেবা দিতে চায় শিবির, অনুমতি দেয়নি কমিশন

  • 3:55 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
অপেক্ষারত জবি শিক্ষার্থীরা।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর-  ভূমিকম্পের পরের পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রী হল আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়। সিদ্ধান্তের পর সকাল সাড়ে ৮টার দিকে দেশের সাতটি বিভাগীয় শহরমুখী মোট ১৫টি বাস সার্ভিস চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে এসব বাস শিক্ষার্থীদের চাপ সামলানোর জন্য যথেষ্ট ছিল না। আসনের তুলনায় অতিরিক্ত যাত্রী নিয়ে বাসগুলো যাত্রা করায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে এসে বাসে উঠতে পারেনি। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে চেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির জকসু নির্বাচন কমিশনের কাছে অনুমতি চায়।

শাখা শিবিরের সভাপতি ও জকসুর ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, তারা বাস ম্যানেজ করেও অনুমতি না পাওয়ায় সেগুলো চালু করতে পারছেন না। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসে জায়গা না পাওয়ায় বহু শিক্ষার্থী সমস্যায় পড়েছে, তাই তারা অতিরিক্ত সার্ভিস দিতে চেয়েছিলেন। কিন্তু কমিশনের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া পাননি।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো রাজনৈতিক সংগঠনের উদ্যোগে অতিরিক্ত বাস সার্ভিস অনুমোদন দেওয়া সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, জকসু নির্বাচনে প্যানেল দেওয়া কোনো সংগঠনের এমন উদ্যোগ তারা অনুমোদন করতে পারেন না।

অপর্যাপ্ত বাস সার্ভিস এবং অনুমতি না মেলায় শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au