বিশ্ব

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত, আহত ২৮

  • 10:05 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
তামিলনাড়ুর তেনকাসি জেলায় সোমবার দুইটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। ছবিঃ এনডিটিভি

মেলবোর্ন, ২৪ নভেম্বর- তামিলনাড়ুর তেনকাসি জেলায় সোমবার দুইটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, একটি বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল এবং আরেকটি বাস তেনকাসি থেকে কোভিলপট্টির দিকে আসছিল। পথে দুই বাসের মুখোমুখি ধাক্কায় দুটোই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও দমকল কর্মীরা বড় ধরনের উদ্ধার অভিযান চালায়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কিসার পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। কর্মকর্তার ভাষায়, অতিরিক্ত গতি ও অসাবধানতাই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

আহত ২৮ জনকে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা গুরুতর, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ দুর্ঘটনার কারণ জানার জন্য সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সংগ্রহ করছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আহতদের দ্রুত এবং সর্বোচ্চ মানের চিকিৎসার ব্যবস্থা করতে।

একটি বিবৃতিতে তিনি বলেন, তেনকাসির কাদাইয়ানালুর এলাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। জেলা প্রশাসককে ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

সূত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au