বাংলাদেশ

প্রথমবার বিএনপির সভায় কী বললেন জাইমা রহমান

  • 3:39 am - November 25, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
জায়মা রহমান।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি ভার্চুয়াল সভায় বক্তব্য দিয়েছেন। রোববার অনুষ্ঠিত ওই সভার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভার্চুয়াল এই আলোচনায় ঢাকা থেকে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল। প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়।

৩৯ সেকেন্ডের ভিডিওতে জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উপস্থিত নেতারা যেসব বিষয়ে মতামত দিয়েছেন, সেগুলো সমন্বয় করে কীভাবে কাজ এগিয়ে নেওয়া যায়, তা কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে। তিনি সবাইকে পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ধরে রাখার আহ্বান জানান।

জাইমা বলেন, সময়মতো কাজগুলো এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন যে বিভিন্ন বিষয়ে সিনিয়র নেতা রুহুল কবীর রিজভী ও আলমগীর পাভেল নোট নিয়েছেন এবং ব্যারিস্টার খোকন সময় অনুযায়ী করণীয় নির্দিষ্ট করে দিয়েছেন। পরিকল্পিতভাবে এগুলোর অগ্রাধিকার ঠিক করে কাজ করার আহ্বান জানান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন নিশ্চিত করেছেন যে সভায় জাইমা রহমান অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন এবং সেই ভিডিওই অনলাইনে ভাইরাল হয়েছে।

২০০৮ সালে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে যাওয়ার পর সেখানেই বড় হয়েছেন জাইমা। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক এবং পরে লিংকন্স ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন। বিএনপির কার্যক্রমে এবারই এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক অংশগ্রহণ বলে দলের নেতারা জানিয়েছেন।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au