বাংলাদেশ

‘চোর’ সন্দেহে গণপিটুনিতে আহত শাহিনের মৃত্যু

  • 1:41 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর- যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত শাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকেল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত শাহিনের বয়স ৪৫ এবং তিনি শহরের পুরাতন কসবা এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় শহরের গরিব শাহ দরগা এলাকার পাশে একটি পার্কে অজ্ঞাত কয়েকজন শাহিনের ওপর হামলা চালায়। তাঁকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। পরে এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শাহিনের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। হাসপাতালের সার্জারি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সোয়াইলা আওয়াল সারা জানিয়েছেন, তাঁকে প্রথমে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি হিসেবে ভর্তি করা হলেও পরে জানা যায় তিনি গণপিটুনির শিকার হয়েছিলেন। আঘাতের জটিলতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। পরিবারের সঙ্গে কথা বলার পরই নিশ্চিত হওয়া যাবে এটি পরিকল্পিত হামলা ছিল নাকি চোর সন্দেহে গণপিটুনি।

 

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au