শিক্ষা

এবার ৩ দিনের পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা

  • 4:44 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

মেলবোর্ন, ২৫ নভেম্বর- তিন দফা দাবিতে দেশজুড়ে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কর্মসূচি শুরুর প্রথম দিনেই দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে যায়। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে আলোচনার পরও সরকারের পক্ষ থেকে বাস্তব কোনো অগ্রগতি না থাকায় তারা বাধ্য হয়েই এই কর্মবিরতিতে নেমেছেন।

মঙ্গলবার শুরু হওয়া কর্মবিরতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দাবি আদায় না হলে বার্ষিক পরীক্ষা বর্জন এবং আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার পরিকল্পনাও জানানো হয়েছে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম জানান, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড নির্ধারণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা- এই তিন দফা দাবির বিষয়ে তারা বহুদিন ধরে আলোচনায় ছিলেন। কিন্তু আশ্বাসের বাইরে কোনো পদক্ষেপ দেখা যায়নি।

তিনি বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পরও সমস্যার সমাধান হয়নি। তাই আমরা তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। দাবি আদায়ে কোনো অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।

ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনূর আকতারও একই মন্তব্য করেন। তিনি বলেন, ১ নভেম্বর সংবাদ সম্মেলনে ২২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় কর্মসূচি জোরদার করা ছাড়া উপায় ছিল না। তিনি সব সহকারী শিক্ষককে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৭টি এবং শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রধান শিক্ষক ও ১৩তম গ্রেডধারীদের গ্রেড উন্নীত করা হলেও সহকারী শিক্ষকরা দাবি করছেন, অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রি নিয়েই দশম গ্রেড পাচ্ছেন। অথচ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অতিরিক্ত প্রশিক্ষণ থাকা সত্ত্বেও এখনো ১৩তম গ্রেডে আছেন।

দাবি বাস্তবায়নে সরকারের অবস্থান পরিষ্কার না হওয়ায় আন্দোলনের আগামী ধাপ নিয়ে মাঠ পর্যায়ে অস্থিরতা বাড়ছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au