মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…
মেলবোর্ন, ২৬ নভেম্বর- ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে গত অক্টোবরে যে অগ্নিকাণ্ডের ঘটনা বড় ধরনের অচলাবস্থা তৈরি করেছিল, তার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়ে একাধিক গুরুতর নিরাপত্তা ঘাটতির তথ্য উঠে এসেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে জানান, টার্মিনালের কুরিয়ার শেডে ৪৮টি ছোট লোহার খাঁচায় বিভিন্ন কুরিয়ার এজেন্সির অফিস পরিচালিত হচ্ছিল। পুরো এলাকা ছিল অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন। সেখানে কোনো ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর বা স্প্রিংকলার ছিল না। অগ্নিনির্বাপক হাইড্রেন্টও স্থাপন করা হয়নি।
তদন্তে দেখা যায়, এসব অফিসে পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, পারফিউম, বডি স্প্রে, ইলেকট্রনিক পণ্য, ব্যাটারি এবং ঔষধের কাঁচামালের মতো দাহ্য উপাদান বড় পরিমাণে জমা ছিল। কোনো সতর্কতা বা নিয়ম মেনে এসব সামগ্রী সংরক্ষণ করা হয়নি।
কমিটির ভাষ্য অনুযায়ী, কুরিয়ার শেডের বাড়তি অংশের উত্তর-পশ্চিম কোণে প্রথমে শর্ট সার্কিট ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পাশের কয়েকটি কুরিয়ার খাঁচায় পৌঁছে দ্রুত বড় পরিসরে দাউদাউ করে জ্বলে ওঠে।
তদন্তে ৯৭ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তুরস্ক থেকে আসা বিশেষজ্ঞ দল, বুয়েটের বিশেষজ্ঞ এবং সিআইডির ফরেনসিক বিশ্লেষণেও শর্ট সার্কিটকেই আগুনের উৎস হিসেবে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম-নীতি অমান্য করে দাহ্য পণ্য মজুদ এবং অগ্নিনিরাপত্তার মৌলিক অবকাঠামো না থাকায় সামান্য বৈদ্যুতিক ত্রুটি বড় ধরনের দুর্ঘটনার রূপ নিয়েছে। তদন্ত কমিটি প্রয়োজনীয় নিরাপত্তা মান নিশ্চিত ও ঝুঁকি কমাতে বিভিন্ন সুপারিশও করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au