লিড নিউজ

ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা, দুই বাউল শিল্পী আহত

  • 10:23 pm - November 26, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
বুধবার দুপুরে শহরের কোর্ট চত্বরে এই হামলা হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ নভেম্বর- ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বাউল শিল্পী আহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের কোর্ট চত্বরে এই হামলা হয়।

বাউল শিল্পীরা বাউল আবুল সরকারের মুক্তি এবং হামলার বিচার দাবিতে ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন। কর্মসূচির আগে থেকেই সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা ছিল।

স্থানীয় সূত্র জানায়, একই সময় তৌহিদী জনতার একটি দলও তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে চৌরাস্তায় আসে। কিছুক্ষণ পর তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে কোর্ট চত্বরের দিকে এগোয়। সেখানে গিয়ে তারা কয়েকজন বাউল শিল্পীকে একা অবস্থায় দেখতে পান। জানা যায়, বাউল শিল্পীরা তখন তাদের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন।

বাউল শিল্পীদের উপস্থিতি দেখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৌহিদী জনতার ব্যানারে থাকা একদল মানুষ তাদের ওপর হামলা করে এবং হাতাহাতি শুরু হয়। এতে দুই বাউল শিল্পী আহত হন। উপস্থিত লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বলেন, চৌরাস্তায় বাউলদের মানববন্ধন হওয়ার কথা থাকলেও সেখানে কোনো পক্ষকেই পাওয়া যায়নি। পরে পরিস্থিতির খবর পেয়ে পুলিশ কোর্ট চত্বরে যায়, কিন্তু তখন উভয় পক্ষই সরে গেছে। এরপর ওই এলাকা নিরাপত্তার আওতায় নেওয়া হয়।

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মত প্রকাশের অধিকার সবারই আছে। বাউল শিল্পীদের ওপর হামলা সেই অধিকারের উপর আঘাত।

পুলিশ বলেছে, বাউল শিল্পীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কর্মসূচি শুরুর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au