বাংলাদেশ

ভূমি অফিস যেন ঘুষের হাট, টাকা ছাড়া মেলে না সেবা

  • 11:28 pm - November 26, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ নভেম্বর- নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো সেবা মিলছে না বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। স্থানীয়দের দাবি, অফিসের সহকারী ভূমি কর্মকর্তা কৌশিক আহমেদ কাজের ধরন ও জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী টাকা না দিলে ফাইল নড়েও না।

সম্প্রতি সরেজমিনে গিয়ে পাওয়া তথ্য অনুযায়ী,  হঠাৎপাড়া গ্রামের রাব্বুল হাসানের কাছ থেকে এক একরের বেশি জমির কাজের জন্য প্রকাশ্যে এক লাখ ৭৫ হাজার টাকা নেওয়া হয়েছে। তিনি জানান, টাকা দেওয়ার পরও তার কাজ সম্পন্ন হয়নি। রাব্বুল বলেন, শিবপুর ভূমি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না, আর টাকা দিলেও বারবার দৌড়াতে হয়।

একই ইউনিয়নের পরানপুর গ্রামের লুৎফর রহমান জানান, জমি খারিজের জন্য প্রায় দুই সপ্তাহ ধরে অফিসে ঘুরছেন। প্রতিদিন বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। চারটি খারিজের বিপরীতে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকা দিতে হয়েছে। তিনি দাবি করেন, নিজ হাতে নায়েবকে টাকা দিলেও কোনো রশিদ দেওয়া হয়নি, আর কাজও এগোয়নি। বরং আরও টাকা আনার জন্য চাপ দেওয়া হচ্ছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ভূমি কর্মকর্তা কৌশিক আহমেদ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কিছু ব্যক্তিকে অনৈতিক সুবিধা না দেওয়ায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত করা হয়েছে। সরকারি ফি ছাড়া তিনি কোনো আর্থিক লেনদেন করেননি বলেও দাবি করেন।

নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম বলেন, হাজিনগর ভূমি অফিসে ঘুষ নেওয়ার বিষয়টি আগে জানা ছিল না। অভিযোগের তদন্ত করা হবে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

২১ আগস্ট গ্রেনেড হামলা: ২২ বছর পরও বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২২ বছর পরও নিহতদের স্বজন ও হামলায় আহতরা প্রকৃত অপরাধীদের বিচারের…

রক্তাক্ত ২১ আগস্ট: সংবাদপত্রের পাতায় জমে থাকা প্রশ্নগুলোর উত্তর কি আমরা পেয়েছি?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ওই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ প্রায় শেষ হয়ে এসেছিল। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা বক্তব্য শেষ…

সিডনিতে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা তরুণদের সংগীতসন্ধ্যা

সিডনি, ২১ আগস্ট ২০২৬: সিডনিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের একদল শিল্পী বাংলা গান নিয়ে আয়োজন করতে যাচ্ছেন বিশেষ সংগীতসন্ধ্যা। অলাভজনক…

২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলা: কী লিখেছিল সেদিনের সংবাদপত্রগুলো?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ তখন প্রায় শেষ পর্যায়ে। বিকেল ৫টা ২২ মিনিটের দিকে বক্তব্য শেষ…

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

মেলবোর্ন, ২১ আগষ্ট-  উত্তর কোরিয়ার কাছে অন্তত ৫৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে…

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au