সর্বশেষ

ডিসেম্বরেই চালু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

  • 7:23 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
আগামী ডিসেম্বর মাস থেকে করাচি–ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- আগামী ডিসেম্বর মাস থেকে করাচি–ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তিনি বলেন, এই সরাসরি ফ্লাইট দুটি দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হিসেবে কাজ করবে। খবর প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই এবং লাহোরে বাংলাদেশের সম্মানিত কনস্যুলেটের যৌথ সুপারিশে মাত্র তিন থেকে চার দিনের মধ্যে ব্যবসায়ীদের ভিসা দেওয়া হচ্ছে। এতে দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে।

বাণিজ্য সম্ভাবনার কথাও তুলে ধরে তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। এছাড়া টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে।

হাইকমিশনার আরও জানান, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে। গত বছরের ডিসেম্বর থেকে চলমান কার্গো সার্ভিসের চাহিদা বেড়ে যাওয়ায় আলাদা সরাসরি রুটের প্রয়োজন দেখা দিয়েছে।

শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে, যাতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনায় আগ্রহী হয়। এছাড়া তিনি পাকিস্তানের পর্যটন শিল্পের সম্ভাবনা এবং দুই দেশের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের মিলের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে সংযুক্ত একটি সম্প্রদায় হিসেবে পরিচিত।

সভায় এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি আরও বাড়াতে পারে এবং পোশাক শিল্পে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হতে পারে।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন ডলার। বক্তারা মনে করেন, আগামী কয়েক বছরের মধ্যে এটি ৩ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। হাইকমিশনারের আমন্ত্রণে এলসিসিআই সভাপতি জানান, তিনি শিগগিরই একটি প্রতিনিধি দলের নেতৃত্বে ঢাকা সফরে আসবেন।

সূত্রঃ এক্সপ্রেস ট্রিবিউন

এই শাখার আরও খবর

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au