লিড নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্লট দুর্নীতি’র প্রথম রায় আজ

  • 2:02 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- দুই সন্তানসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ‘প্লট দুর্নীতির’ অভিযোগে করা মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ বৃহস্পতিবার।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করবেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিনটি প্লট বরাদ্দে অনিয়মের আশ্রয় নিয়েছেন।

এ জন্য তাদের বিরুদ্ধে আলাদা তিনটি দুর্নীতির  মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ১০ কাঠা আকারের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ শাস্তি ঘোষণার কয়েক সপ্তাহ পরই এই দুর্নীতি মামলার রায় হতে যাচ্ছে।

তিন মামলায় আসামিদের অনুপস্থিতিতেই বিচার চলে। একমাত্র গ্রেপ্তার আসামি রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমকে আজ আদালতে হাজির করা হবে।

রাষ্ট্রপক্ষ  জানিয়েছেন, সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে খুরশীদ আলমের আইনজীবী দাবি করেছেন, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং তার মক্কেলের খালাস পাওয়ার কথা।

মামলার নথি অনুযায়ী, পূর্বাচলের কূটনৈতিক জোনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ পাওয়া প্লটগুলোর ক্ষেত্রে নিয়ম ভঙ্গ, তথ্য গোপন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, বরাদ্দ পাওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও এসব প্লট অনুমোদনে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা যোগসাজশ করেছেন।

গত বছর ক্ষমতা পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। তার ধারাবাহিকতায় দুদক ছয়টি মামলা করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই তিন মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষ করে আদালত আজ রায় ঘোষণা করতে যাচ্ছে।

উপস্থিত না থাকায় মূল আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি।

তিন মামলায় কার বিরুদ্ধে কী অভিযোগ

ছবি: সংগৃহীত

তিন মামলাতেই এজাহারে থাকা নামের সঙ্গে তদন্তে নতুন নাম এসেছে। আসামিদের কার বিরুদ্ধে কী অভিযোগ তার বিস্তারিত অভিযোগপত্রে তুলে ধরেছেন তদন্ত কর্মকর্তারা।

হাসিনার প্লট মামলা

শেখ হাসিনা: প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজের মালিকানায় ও তার ছেলে, মেয়ে, বোন এবং বোনের দুই ছেলে-মেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের প্লট বরাদ্দ নিয়েছেন। এতে বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হয়েছে।

শরীফ আহমেদ: এই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ‘ক্ষমতার অপব্যবহার করে’ শেখ হাসিনার নামে প্লট বরাদ্দ দেন। অপর আসামিদের সঙ্গে যোগসাজশ করে এ অনুমোদন দেন।

পূরবী গোলদার: গৃহায়ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে আইন-কানুন ও বিধি-বিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে প্লট বরাদ্দে সহায়তা করেন।

কাজী ওয়াছি উদ্দিন: সচিব হিসেবে গৃহায়ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে আইন কানুন ও বিধি-বিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে প্লট বরাদ্দের সহায়তা করেন।

শহীদ উল্লা খন্দকার: সচিব হিসেবে গৃহায়ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্লট বরাদ্দ অনুমোদন ও হস্তান্তরে সহায়তা করেন।

রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) খুরশীদ আলম, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন ও সাবেক সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী রাজউকের নীতিমালা লঙ্ঘন করে এক সভায় শেখ হাসিনার অনুকূলে প্লট বরাদ্দ অনুমোদন করেন। নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে প্লটটি শেখ হাসিনার নামে হস্তান্তর করে অপরাধে সহায়তা করেন।

নায়েব আলী শরীফ: আইন অনুযায়ী শেখ হাসিনা প্লট বরাদ্দের জন্য যোগ্য না হলেও অসৎ উদ্দেশ্যে সেই কাজে সহায়তা করেন রাজউকের সাবেক এ উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩)।

আর গৃহায়ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে অবৈধভাবে প্লট বরাদ্দে সহায়তার কথা বলা হয়েছে।

জয়ের প্লট মামলা

সজীব ওয়াজেদ জয়: রাজউক এলাকায় আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি-বিধান লঙ্ঘন করে মা শেখ হাসিনাকে প্রভাবিত করে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন।

শেখ হাসিনা: তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘ক্ষমতার অপব্যবহার’ করে ছেলেকে প্লট বরাদ্দের ব্যবস্থা করে দেন। এর মাধ্যমে পরিবারকে আর্থিকভাবে লাভবান করেছেন।

মোহাম্মদ সালাহ উদ্দিন: প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংরক্ষিত কোটায় জয়ের নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দের বিষয়ে গৃহায়ন সচিবকে চিঠি দেন। তিনি ও শেখ হাসিনা যোগসাজশ করে নিজে ও অপরকে শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে সরকারপ্রধানের দপ্তরের একটি নথি বিনষ্ট করেছেন অথবা গায়েব করেছেন।

সাইফুল ইসলাম সরকার: গৃহায়ন মন্ত্রণালয়ের এ প্রশাসনিক কর্মকর্তা আইন ও বিধি-বিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিতে সই করেন।

পূরবী গোলদার: গৃহায়ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি আইন ও বিধি-বিধানকে পাশ কাটিয়ে প্লট বরাদ্দের প্রস্তাব ও হস্তান্তরে সহায়তা করেন।

কাজী ওয়াছি উদ্দিন: গৃহায়ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালনকালে অবৈধভাবে জয়ের নামে প্লট বরাদ্দে সহায়তা করেন।

শহীদ উল্লা খন্দকার: নিজে লাভবান হতে এবং অন্যকে লাভবান করতে তিনি অবৈধভাবে জয়ের নামে প্লট বরাদ্দে সম্পৃক্ত ছিলেন।

শরীফ আহমেদ: এই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ‘ক্ষমতার অপব্যবহার’ করে জয়ের নামে প্লট বরাদ্দ ও হস্তান্তর করেন।

রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) খুরশীদ আলম, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন ও সাবেক সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী যোগসাজশ করে অবৈধভাবে জয়ের নামে এক সভায় প্লট বরাদ্দ অনুমোদন করেন।

রাজউকের সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মাজহারুল ইসলাম, রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) নায়েব আলী শরীফ, রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি-২) কামরুল ইসলাম, রাজউক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নুরুল ইসলাম অবৈধভাবে প্লট বরাদ্দের নথিতে সিই করেন।

পুতুলের প্লট মামলা

সায়মা ওয়াজেদ পুতুল: রাজউক এলাকায় আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি-বিধান লঙ্ঘন করে মা শেখ হাসিনাকে প্রভাবিত করে রাজউকে কোনো আবেদন না করেই ১০ কাঠার প্লট বরাদ্দ নেন।

শেখ হাসিনা: তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘ক্ষমতার অপব্যবহার’ করে ছেলেকে প্লট বরাদ্দের ব্যবস্থা করে দেন। এর মাধ্যমে পরিবারকে আর্থিকভাবে লাভবান করেছেন। সরকারপ্রধানের দায়িত্ব থাকা অবস্থায় তার দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে যোগসাজস করে কার্যালয়ের একটি নথি নষ্ট করেছেন অথবা গায়েব করেছেন।

মোহাম্মদ সালাহ উদ্দিন: প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংরক্ষিত কোটায় জয়ের নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দের বিষয়ে গৃহায়ন সচিবকে চিঠি দেন। তিনি ও শেখ হাসিনা যোগসাজশ করে নিজে ও অপরকে শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে সরকারপ্রধানের দপ্তরের একটি নথি বিনষ্ট করেছেন অথবা গায়েব করেছেন।

সাইফুল ইসলাম সরকার: গৃহায়ন মন্ত্রণালয়ের এ প্রশাসনিক কর্মকর্তা বিধি-বিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিতে সই এবং অপরাধ কর্মে সহায়তা করেন।

প্রবীর গোলদার: গৃহায়ন মন্ত্রণালয়ের এই সিনিয়র সহকারী সচিব সরকারি দায়িত্ব অমান্য করে অবৈধভাবে পুতুলকে প্লট বরাদ্দে সহায়তা করেন।

কাজী ওয়াছি উদ্দিন: গৃহায়ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালনকালে বিধি-বিধানের তোয়াক্কা না করে পুতুলের নামে প্লট বরাদ্দে নথিতে সই করেন এবং প্লট হস্তান্তর কাজে অন্যদের সহায়তা করেন।

শহীদ উল্লা খন্দকার: সচিব হিসেবে গৃহায়ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্লট বরাদ্দ অনুমোদন ও হস্তান্তরে সহায়তা করেন।

শরীফ আহমেদ: এই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ‘ক্ষমতার অপব্যবহার’ করে পুতুলের নামে প্লট বরাদ্দ ও হস্তান্তর করেন।

রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম ও রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম অবৈধভাবে প্লট বরাদ্দে নথিতে সই করেন।

দুদক বলছে, সরকারি পদে থেকে প্রভাব খাটিয়ে পরিবারকে সুবিধা দেওয়া হয়েছিল। তবে আসামিপক্ষ দাবি করছে, বরাদ্দগুলো নিয়ম মেনেই দেওয়া হয়েছিল।

দেশজুড়ে আলোচিত এই মামলার রায় নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আদালত আজ কী সিদ্ধান্ত দেয়, তা রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au