বাংলাদেশ

এবার বঙ্গোপসাগরে ভূমিকম্পে কেঁপে উঠল টেকনাফ

  • 3:32 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- কক্সবাজারের টেকনাফে মাঝরাতে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে বঙ্গোপসাগরে সৃষ্ট কম্পনটি টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রায় আঘাত হানে।

ভূকম্পনবিষয়ক প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানিয়েছে, ঝাঁকুনি খুবই অল্প হওয়ায় টেকনাফের বেশিরভাগ মানুষ তা টের পাননি। উৎপত্তির গভীরতা সম্পর্কে তারা তথ্য দিতে না পারলেও ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

এর এক সপ্তাহ আগে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। উচ্চমাত্রার কম্পনে বেশ কিছু ভবনে দুলুনি দেখা যায় এবং দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।

সাম্প্রতিক ঘনঘন ভূমিকম্পের কারণে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au