বিশ্ব

হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি

  • 6:02 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর-  ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের অদূরে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে এ হামলা ঘটে। গুরুতর অবস্থায় আহত দুই সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলেই সন্দেহভাজন হামলাকারীকে নিরাপত্তা বাহিনী আটক করে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, আহত দুই সদস্যের অবস্থা সংকটজনক। ঘটনাটি কেন্দ্রীয় ও স্থানীয় আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে তদন্ত করবে।

হামলার পর বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি প্রথমে জানান, হামলায় দুই সদস্য মারা গেছেন। পরে নিশ্চিত হওয়া যায়, তারা জীবিত আছেন, তবে অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলাকারীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল বলেন, একমাত্র হামলাকারী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়। কেন বা কীভাবে এই হামলা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au