বাংলাদেশ

‘প্লট দুর্নীতি’: রায়ের পর্যবেক্ষণে যা বললেন আদালত

  • 6:37 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
মামলার ২৩ জন আসামির মধ্যে খুরশীদ আলম ছাড়া কেউ গ্রেপ্তার হননি। প্রতিকী ছবি

মেলবোর্ন, ২৭ নভেম্বর- পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলার রায় দিতে গিয়ে আদালত বলেছেন, ভবিষ্যতে সরকার কোনো ব্যক্তিকে কোনো প্লট দেওয়ার জন্য সুপারিশ করতে পারবে না।

বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে রায় ষোষণা করে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এমন পর্যবেক্ষণ দেন।

আদালত তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।

এছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত আরও জানিয়েছে, কোনো আবেদনপত্র ছাড়াই এখতিয়ারবহির্ভূতভাবে শেখ হাসিনা ও তার পরিবারের নামে প্লট বরাদ্দ করা হয়েছিল।

আদালত বলেছে, সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। প্লট বরাদ্দের জন্য দেওয়া হলফনামাগুলো নোটারি ছিল না, তাই সেগুলোকে জাল নথি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাজউকের বিধিমালা মানা হয়নি বলেও আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে।

তিন মামলার আরেক আসামি গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়েছে। তবে রাজউকের কর্মকর্তা খুরশিদ আলমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৩ আসামির মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি বর্তমানে কারাগারে আছেন।

রায় ঘোষণার আগে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে বলেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা সাজানো হয়েছে যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন। তিনি দাবি করেন, তাদের পরিবার কোনো আইন ভঙ্গ করেনি। তার ভাষায়, তাদের নামে অন্য কোনো জমি নেই এবং যাদের নিজস্ব জমি নেই তারা প্লট কেনার যোগ্য।

দুদক জানুয়ারিতে ছয়টি প্লট দুর্নীতির মামলা করে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, পূর্বাচলের কূটনৈতিক এলাকায় ৩০ কাঠার তিনটি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার, মিথ্যা হলফনামা প্রদান এবং প্রতারণার মাধ্যমে নিজে ও পরিবারকে সুবিধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়।

মামলাগুলোর তদন্ত শেষে মার্চে দুদক ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিচার চলাকালে ৯১ জন সাক্ষ্য দেন। পলাতক থাকায় শেখ হাসিনা, জয় ও পুতুল আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। খুরশিদ আলম আত্মসমর্পণ করার পর সাক্ষীদের পুনরায় জেরা করা হয়।

সূত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

শিক্ষার্থীদের জন্য বিস্তৃত বৃত্তি কর্মসূচি ঘোষণা সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের

মেলবোর্ন, ৮ জুন- উচ্চশিক্ষায় মেধা, যোগ্যতা ও সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বৃত্তি কর্মসূচি পরিচালনা করছে অস্ট্রেলিয়ার Swinburne University of Technology। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,…

তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী, এমপি ও পল্লবীর শিশুর মৃত্যুতে জাতীয় সংসদে শোক

মেলবোর্ন, ৮ জুন-উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদসহ দেশের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও সমাজের…

বগুড়ার হোটেল কক্ষে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৮ জুন- বগুড়া শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র…

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা

মেলবোর্ন, ৮ জুন- ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিল্পপতি রবিন খুদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু

মেলবোর্ন, ৮ জুন- নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের…

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মেলবোর্ন, ৮ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au