বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

  • 9:28 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার নিশ্চিত করেছে যে, এটি মধ্যম বা হালকা মাত্রার ভূমিকম্প ছিল। এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে মোট তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি হয় গত রাত ৩টা ২৯ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ এবং উৎপত্তিস্থল ছিল টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। কক্সবাজারের টেকনাফ এলাকায় এটি সবচেয়ে বেশি অনুভূত হয়। এর ঠিক এক মিনিট পর, রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে আরেকটি মৃদু ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি খুব কম মানুষ অনুভব করেন। সর্বশেষ কম্পনটি আজ বিকেলে অনুভূত হয়, যার মাত্রা ৩.৬।

ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায়?

ভূমিকম্প নিয়ে সামাজিক মাধ্যমে নানা আতঙ্ক ও গুজব ছড়ালেও বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন যে ভূমিকম্পের নির্দিষ্ট সময়, স্থান ও মাত্রা আগে থেকে জানানো সম্ভব নয়। এর আগে ২০২৩ সালে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ভারতের কয়েকটি অঞ্চলে একই ধরনের গুজব ছড়িয়েছিল।

তখন যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন প্রকৌশল বিশেষজ্ঞ মাইকেল ব্রুনো বলেছিলেন, পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান বা প্রযুক্তি নেই যা ভূমিকম্প আঘাত হানার সুনির্দিষ্ট সময় জানাতে পারে। বিজ্ঞানীরা বহু পদ্ধতি চেষ্টা করেও কখনো বিশ্বাসযোগ্য পূর্বাভাস দিতে পারেননি। একই কথা বলেছেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূপদার্থবিদ্যার গবেষক এগিল হোকসনও। তাদের মতে, ভূমিকম্প হওয়ার সময় নির্ভুলভাবে নির্ধারণ করা এখনো অসম্ভব।

সব মিলিয়ে, বৃহস্পতিবারের ধারাবাহিক তিনটি ভূমিকম্প আতঙ্কের কারণ হলেও বিশেষজ্ঞরা বলছেন, গুজব নয়, বরং প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোই সবচেয়ে প্রয়োজন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au