সর্বশেষ

সোমালিয়ায় আইএস কমান্ডারকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

  • 8:23 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
সোমালিয়ার আইসিস নেতা আব্দুল কাদির মুমিন এবং তার অধিনস্ত সেনা। ছবি: ওপেন সোর্স ইন্টেল

মেলবোর্ন, ২৮ নভেম্বর- সোমালিয়ার বালাদ উপত্যকার আইএস- এর গোপন ঘাঁটিতে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ও পুণ্টল্যান্ড কাউন্টার টেররিজম ইউনিট। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতের এ অভিযান চালানো হয়।

ওপেন সোর্স ইন্টেলের তথ্য অনুযায়ী, অভিযানে অংশ নেয় শতাধিক মার্কিন সদস্য। তারা এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে নেমে অভিযান শুরু করে। তার আগে এমকিউ-৯ রিপার ড্রোন ঘাঁটির প্রবেশপথে প্রাথমিক হামলা চালায়।

এই অভিযানের লক্ষ্য ছিল ক্যাল মিসকাদ পর্বতমালার বাকুয়ে ও মারেড়ো এলাকার আইএস ঘাঁটি, যেখানে ১০ থেকে ১৫ জন যোদ্ধা অবস্থান করছিল। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ওই এলাকায় টার্গেটেড এয়ারস্ট্রাইক চালিয়ে বেশ কয়েকজন জঙ্গিকে হত্যা করে। যে কারণে আইএসের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায়।

অভিযানে পুণ্টল্যান্ড বাহিনীও প্রায় ২০০ সদস্য মোতায়েন করে। তারা ঘাঁটির ভেতরের পথ ও আশ্রয়স্থল নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়। চার ঘণ্টার এই অভিযানে কয়েক দফায় সংঘর্ষ হয়। সেখানে সিরিয়া, তুরস্ক এবং ইথিওপিয়া থেকে আসা বিদেশি যোদ্ধারাও ছিল বলে জানা গেছে।

অভিযানে মার্কিন বাহিনী কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়ত হয়নি বলে দাবি করেছে অভিযানের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্র।

প্রাথমিক তথ্য বলছে, আইএসের এক শীর্ষ কমান্ডারসহ তার কয়েকজন সহকারীসহ বেশকিছু জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে তাদের অস্ত্রের ভাণ্ডার ও অবৈধ স্বর্ণখনন কাজে ব্যবহৃত সরঞ্জাম।

অপারেশন হিলাকের মাধ্যমে পুণ্টল্যান্ড ক্যাল মিসাদ পর্বতাঞ্চলের বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এর আগে সোমালি সেনাবাহিনী ও শান্তিরক্ষীরা ইসলামপন্থীদের হাত থেকে একটি গুরুত্বপূর্ণ শহর পুনর্দখল করে।

সূত্রঃ militarnyi.com

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au