লিড নিউজ

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

  • 5:18 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:১৯৩ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৮ নভেম্বর- ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করার ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন। শুক্রবার তিনি সামাজিকমাধ্যম ট্রুথে পোস্ট দিয়ে এ নীতি জানিয়ে দেন। সিদ্ধান্তটি বৈশ্বিকভাবে বড় প্রভাব ফেলতে পারে, কারণ প্রতিবছর তৃতীয় বিশ্বের বহু মানুষ শিক্ষা, চাকরি ও ভালো জীবনের আশায় যুক্তরাষ্ট্রে যায়।

ঘটনার সূত্রপাত ঘটে বৃহস্পতিবার। ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করে এক আফগান নাগরিক, যিনি আগে আফগানিস্তানে মার্কিন সেনা ও সিআইএর সঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ ব্যবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এই ঘটনার পর অভিবাসন ব্যবস্থাকে ঘিরে বিতর্ক আবার চরমে ওঠে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ভুল অভিবাসন নীতির কারণে দেশের অগ্রগতি নষ্ট হচ্ছে। তিনি জানান, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন সম্পূর্ণ বন্ধ করে তিনি যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ দিতে চান।

তিনি আরও বলেন, বাইডেনের আমলে অবৈধভাবে দেশে ঢোকা লক্ষ লক্ষ মানুষের থাকার অনুমতি বাতিল করা হবে। যারা যুক্তরাষ্ট্রকে উপকারে আসে না বা দেশকে মন থেকে ভালোবাসতে পারে না, তাদের দেশ ছাড়তে হবে। ট্রাম্প জানান, বিদেশি নাগরিকদের সরকারি সুবিধা ও আর্থিক সহায়তা বন্ধ করা হবে এবং যাদের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, তাদের নাগরিকত্বও প্রত্যাহার করা হবে।

তার ভাষায়, যারা দেশের বোঝা হয়ে থাকে বা যুক্তরাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলতে পারে না, তাদের সবাইকে বের করে দেওয়া হবে। বিশেষ ব্যবস্থায় বেআইনিভাবে প্রবেশ করা ব্যক্তিরাও এই নীতির আওতায় পড়বে।

ট্রাম্প দাবি করেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে হলে অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তিনি বলেন, এই সিদ্ধান্ত অবৈধভাবে প্রবেশকারী ও সমস্যাসৃষ্টিকারী মানুষের সংখ্যা কমাতে ভূমিকা রাখবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au