সর্বশেষ

বিশ্বের উচ্চতম রামমূর্তি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

  • 12:57 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
৫৫০ বছরের পুরনো এই মঠের মাঠে একটি রামায়ণ থিম পার্ক গড়ে তোলা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- দক্ষিণ গোয়ার শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে বিশ্বের উচ্চতম রামমূর্তির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ধ্বজারোহণের পর তিনি ৭৭ ফুট ব্রোঞ্জ নির্মিত এই বেদীর উন্মোচন করেন।

গোয়ার ঐতিহাসিক এই মঠের হয়ে মূর্তিটি নির্মাণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর রাম সুতার। এর সৌন্দর্য, নির্মাণশৈলী ও বিশালতা গোয়া পর্যটনে নতুন আকর্ষণ যোগ করবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন।

মোদীর আগমন উপলক্ষে মঠের ভেতরেই বিশেষ হেলিপ্যাড তৈরি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়কসহ পুরো মন্ত্রিসভা।

গোয়ার পূর্তমন্ত্রী দিগম্বর কামাত জানান, এটি বিশ্বের সবচেয়ে উঁচু রামমূর্তি, যা মঠ এবং গোয়ার পর্যটন শিল্পের মর্যাদা আরও বাড়িয়ে দেবে।

৫৫০ বছরের পুরনো গোকর্ণ জীবোত্তম মঠ দক্ষিণ গোয়ার ক্যানাকোনা জেলার কুশাবতী নদীর তীরে পরতাগলির শান্ত গ্রামে অবস্থিত। গৌড় সারস্বত ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্যতম প্রাচীন বৈষ্ণব প্রতিষ্ঠান হিসেবে এটি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।

মঠের মাঠে রামায়ণ থিম পার্কও তৈরি করা হয়েছে, যা ভবিষ্যতে পর্যটকদের জন্য আরেকটি বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হবে।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au