বাংলাদেশ

সমালোচনামূলক কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধ করছে অন্তর্বর্তী সরকার

  • 1:14 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
গুগল ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে গুগলের কাছে মোট ২৭৯টি কনটেন্ট অপসারণের অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই অনুরোধগুলোর বেশির ভাগই সরকারের সমালোচনামূলক কনটেন্ট নিয়ে। গুগলের সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

গুগলের তথ্য অনুযায়ী, ছয় মাসে ২৭৯টি অনুরোধের আওতায় সরানোর তালিকায় ছিল ১ হাজার ২৩টি কনটেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি অনুরোধ এসেছে সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য, যেগুলোর সবই ইউটিউব সম্পর্কিত। অনুরোধ পাঠানো সংস্থাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

গত বছর প্রথম ছয় মাসে আওয়ামী লীগ সরকারের আমলে এই অনুরোধ ছিল ৩৩৭টি এবং আইটেম সংখ্যা ছিল ৪ হাজার ৪৭০। তুলনায় এবার অনুরোধ কমে এলেও সমালোচনামূলক কনটেন্ট সরানোর অনুরোধই ছিল মূল অংশ।

গুগল জানিয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো আইটেমগুলোর ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। ১৬ দশমিক ১ শতাংশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ৯ শতাংশ কনটেন্ট আগেই সরানো ছিল। আইনি প্রক্রিয়ায় সরানো হয়েছে ২ দশমিক ৫ শতাংশ এবং নীতিগত কারণে সরানো হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ। ৩ দশমিক ৫ শতাংশ কনটেন্ট গুগল খুঁজে পায়নি।

এ ছাড়া ইউটিউব জানিয়েছে, জানুয়ারি থেকে জুনের মধ্যে বাংলাদেশ থেকে কমিউনিটি গাইডলাইন ভঙ্গের অভিযোগে ৬ লাখ ২১ হাজারের বেশি ভিডিও অপসারণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে, যেখানে বলা আছে কোনো কনটেন্ট ব্লক হলে তার তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। তবে এখন পর্যন্ত কোন ধরনের কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধ করা হয়েছিল, তা সরকার প্রকাশ করেনি।

ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন, স্বচ্ছতার স্বার্থে এই তথ্য প্রকাশ করা জরুরি। এতে বোঝা যাবে সরকার কোন ধরণের সমালোচনা অপসারণ করতে চায়।

গুগলের প্রতিবেদনে সরকারের অনুরোধ বাড়লেও গুগলের পদক্ষেপ তুলনামূলক কম বলে দেখা গেছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au