সর্বশেষ

কড়াইলে ক্ষতিগ্রস্তদের জন্য আনসার-ভিডিপির মানবিক সেবাকেন্দ্র

  • 1:25 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ২৫ নভেম্বরের আগুনে মুহূর্তের মধ্যে শতাধিক ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো এখনও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ শুক্রবার বস্তির অভ্যন্তরে একটি জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করেছে।

সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সেবাকেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় তিনি বলেন, কেন্দ্রের প্রধান লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠতে খাদ্য, পানি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

সেবাকেন্দ্র থেকে প্রতিদিন দুই বেলা প্রায় দুই হাজার মানুষ খাবার পাবেন। এই কার্যক্রম পরবর্তী পাঁচ দিন চলবে। পাশাপাশি নিরাপদ পানির চাহিদা মেটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বস্তি এলাকায় একটি নলকূপ স্থাপনের পরিকল্পনাও করা হয়েছে, যাতে বিশুদ্ধ পানির প্রাপ্যতা বাড়ে এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, এমন উদ্যোগ তাদের কঠিন সময়ে স্বস্তি দিচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও প্রবীণদের কাছে দ্রুত সহায়তা পৌঁছানো তাদের কিছুটা নিরাপত্তা ও আশার সঞ্চার করেছে। উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী, যিনি পুরো উদ্যোগের তত্ত্বাবধানে রয়েছেন।

২৫ নভেম্বর বিকেল ৫টার দিকে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নেভালেও ব্যাপক ক্ষতি হয় এবং বহু পরিবার সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে। আনসার ভিডিপি জানিয়েছে, ভবিষ্যতেও তারা সংকটময় সময়ে মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।

 

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au