বাংলাদেশ

ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

  • 2:14 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ইউনিসেফের সহযোগিতায় শনিবার এসব পরিবারকে কিটবক্স বিতরণ করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

মহাখালীর কড়াইল এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার দ্রুত উদ্যোগ নিয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা, পুষ্টি ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে তালিকাভুক্ত করে পুনর্বাসন প্রক্রিয়ায় আনার কাজ শুরু হয়েছে।

কিটবক্সে মশারি, খাদ্যসামগ্রী, কম্বল, পানির জার, টুথপেস্ট ও ব্রাশ, টর্চলাইট, টাওয়ালসহ প্রয়োজনীয় নানা উপকরণ রয়েছে। উপদেষ্টা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

শিক্ষা সহায়তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যাতে কোনো শিশুর পড়ালেখা বন্ধ না হয়, সে জন্য সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে বই, খাতা, কলম ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, ঘর পুনর্নির্মাণে গণপূর্ত মন্ত্রণালয়, ধর্মীয় স্থাপনার ক্ষয়ক্ষতি মোকাবিলায় ধর্ম মন্ত্রণালয় এবং পুনর্বাসন কাঠামোয় প্রয়োজনীয় সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা কাজ করছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই উদ্যোগকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছে। তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে আরও সহায়তার প্রত্যাশা জানিয়েছে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au