সর্বশেষ

৮ দাবি না মানলে নার্সদের রাজপথে নামার হুঁশিয়ারি

  • 2:54 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- সরকারি চাকরির গ্রেড উন্নয়নসহ আট দফা দাবি আদায়ে সারা দেশে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনের নেতারা বলেছেন, দীর্ঘদিন ধরে আলোচনায় ফল না মেলায় এখন রাজপথে নামা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।

শনিবার ঢাকার সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ন্যাবের কেন্দ্রীয় সভাপতি বিলকিছ জাহান চৌধুরী এই সতর্কবার্তা দেন। তিনি লিখিত বক্তব্যে দাবি তুলে ধরে জানান, নার্সিং পেশার দীর্ঘমেয়াদি সংকট সমাধানে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

ন্যাবের আট দফার মধ্যে রয়েছে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বন্ধ করা এবং একটি জাতীয় নার্সিং কমিশন গঠন। প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেটআপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন এবং বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি নার্সদের নবম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত ধাপে ধাপে পদোন্নতি এবং নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ দুটি দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করার আহ্বান জানানো হয়।

সংগঠনের দাবির মধ্যে আরও আছে ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফদের সনদকে স্নাতক সমমান ঘোষণা, সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো নির্ধারণ এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা।

বিলকিছ জাহান বলেন, বহুদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, স্বাধীন প্রশাসনিক কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত নার্সিং অধিদপ্তরকে দুর্বল করার চেষ্টা চলছে, যা জনস্বার্থবিরোধী। তার দাবি, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাঠামোগত সংস্কার ছাড়া বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে ন্যাবের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, দ্রুত দাবি পূরণ না হলে সরকারি ও বেসরকারি হাসপাতালের নার্সরা একযোগে আন্দোলনে যোগ দেবেন।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au