বিশ্ব

সব আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র

  • 6:49 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে। মার্কিন অভিবাসন সংস্থা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের পরিচালক জোসেফ এডলো শুক্রবার এই ঘোষণা দেন। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এডলো বলেন, যতক্ষণ না নিশ্চিত হওয়া যায় যে প্রত্যেক বিদেশিকে সর্বোচ্চ মাত্রায় যাচাই-বাছাই করা হচ্ছে, ততক্ষণ আশ্রয় আবেদনের ওপর এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। এর কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি সব তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে চান।

বিবিসি জানিয়েছে, গত বুধবারের গুলির ঘটনায় একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। কর্মকর্তারা বলছেন, ঘটনাটির জন্য একজন আফগান নাগরিককে দায়ী করা হচ্ছে। এ ঘটনার পর প্রশাসন প্রথমে আফগান নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করে। পরে সব আফগান অভিবাসন আবেদন পর্যালোচনার জন্য থামিয়ে দেয়। এরপর ইউএসসিআইএস জানায়, আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ভেনেজুয়েলাসহ ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড আবার যাচাই করা হবে।

সিবিএস নিউজ জানিয়েছে, ইউএসসিআইএসকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনো আশ্রয় আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান বা বন্ধ না করে। কর্মকর্তারা শুধু আবেদন পর্যালোচনা করতে পারবেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। এই নির্দেশনা কতদিন চলবে বা এর কার্যপরিধি কতটা হবে তা এখনো পরিষ্কার না।

এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আশ্রয় চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। অভিবাসনবিষয়ক আইনজীবী জেরেমি ম্যাককিনি বলেছেন, ট্রাম্প এই ঘটনাকে অভিবাসীদের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছেন। তার ভাষায়, মানসিক সমস্যা বা উগ্রপন্থার সঙ্গে জাতীয়তা বা ত্বকের রঙের সম্পর্ক নেই, তাই এভাবে পুরো একটি জনগোষ্ঠীকে দায়ী করা ভুল।

এই শাখার আরও খবর

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au