বাংলাদেশ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

  • 1:37 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত তিন দিনে কোনো পরিবর্তন নেই। তিনি আগের মতোই স্থিতিশীল আছেন এবং প্রদান করা চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা যৌথভাবে পরামর্শ দিচ্ছেন। চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী চিকিৎসক জোবায়দা রহমান।

ডা. জাহিদ বলেন, হাসপাতালের চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তিনি যোগ করেন, সুস্থতার সর্বোচ্চ নির্ভরতা চিকিৎসার ওপর হলেও ফলাফল আল্লাহর হাতে। এজন্য তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি মেডিকেল বোর্ড অনুমতি দিলে তাঁকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। কোনো অগ্রগতি হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলার কারণে প্রতিদিনই দলের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন। যদিও চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে আগেও ভিড় এড়িয়ে শান্ত পরিবেশ বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

 

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au