বাংলাদেশ

সরকারি কলেজে শিক্ষক সংকট চিহ্নিত করতে শুরু হচ্ছে তথ্য সংগ্রহ

  • 3:19 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১ ডিসেম্বর- সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে সারাদেশে বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রভাষক পর্যায়ের শূন্যপদ চিহ্নিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নতুন নির্দেশনা জারি করেছে।

রোববার জারি করা জরুরি চিঠিতে সরকারি কলেজগুলোকে নির্ধারিত গুগল ফরমে শূন্যপদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ২০১৮ সালের বিধিতে যেসব কলেজ জাতীয়করণ হয়েছে, তাদের বাইরে অন্যান্য সব কলেজকে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা প্রভাষক পদে থাকলেও যদি ইনসিটু পদ্ধতিতে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে সেই পদ শূন্য দেখানো যাবে না। সঠিক হিসাব নিশ্চিত করতে কলেজগুলোকে আপডেটকৃত তথ্য পাঠাতে হবে।

মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজে বিষয়ভিত্তিক শিক্ষক সংকট দেখা দিচ্ছে। কোথায় কত শূন্যপদ রয়েছে, কোন বিষয়ে শিক্ষক প্রয়োজন, তা নির্ভুলভাবে জানতেই এই তথ্য সংগ্রহ। পরবর্তী সময়ে নিয়োগ, বদলি এবং প্রশাসনিক কার্যক্রম এগুলোকে ভিত্তি ধরে পরিচালিত হবে।

আঞ্চলিক কার্যালয়ের পরিচালককেও আওতাধীন কলেজগুলোকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, এই উদ্যোগ শিক্ষক সংকট চিহ্নিত করার পাশাপাশি কলেজগুলোতে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।

 

এই শাখার আরও খবর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au