বিশ্ব

নাইজেরিয়ায় কনেসহ ১৪ জনকে অপহরণ করল সশস্ত্র ব্যক্তিরা

  • 4:37 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:২৩৩ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১ ডিসেম্বর- নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সশস্ত্র হামলাকারীরা রাতের অন্ধকারে এক নববধূ, তার দশজন ব্রাইডসমেডসহ ১৪ নারী ও শিশুকে অপহরণ করেছে। শনিবার গভীর রাত থেকে রবিবারের মধ্যে সোকটো অঙ্গরাজ্যের চাচো গ্রামে এই ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে ধারাবাহিক অপহরণের যে ঢেউ চলছে, এটি তারই সর্বশেষ উদাহরণ।

এক সাক্ষাৎকারে গ্রামের বাসিন্দা আলিউ আবদুল্লাহি জানান, নববধূরা বিয়ের প্রথম রাতটি নিজেদের ঘরে ব্রাইডসমেডদের সঙ্গে কাটান। এটি সেখানে প্রচলিত রীতি। সেই সময়ই হামলাকারীরা ঢুকে নববধূসহ দশ ব্রাইডসমেডকে তুলে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে রয়েছে এক শিশু, তার মা এবং আরও এক নারী।

নাইজেরিয়ায় ২০১৪ সালে বোকো হারামের হাতে চিবোকের ২৭৬ ছাত্রী অপহরণের পর থেকেই এ ধরনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। উগ্রপন্থী গোষ্ঠীগুলোর পাশাপাশি উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ‘ব্যান্ডিটস’ নামের সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো মুক্তিপণের জন্য অপহরণ, গ্রামে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ চালিয়ে আসছে।

সোকটোর চাচো গ্রামও নতুন নয়। মাত্র এক মাস আগে একই গ্রাম থেকে ১৩ জনকে অপহরণ করা হয়েছিল। পরিবারগুলো তখন মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনে। এবারও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে জানান আবদুল্লাহি।

নাইজেরিয়ার একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসে সোকটোতে অপহরণ নাটকীয়ভাবে বেড়েছে এবং এটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনটিতে ইঙ্গিত করা হয়েছে যে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ডাকাতদের সঙ্গে করা কিছু সমঝোতা উল্টো অপহরণ বৃদ্ধি পাওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে, কারণ এসব সমঝোতা অপরাধীদের কম চাপযুক্ত এলাকায় সরে যেতে সুযোগ তৈরি করে।

ক্রমবর্ধমান সহিংসতা ও অপহরণ সংকটের মধ্যে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। পরিস্থিতি আন্তর্জাতিকভাবেও দৃষ্টি আকর্ষণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের ওপর উগ্রপন্থীদের হামলা বন্ধ না হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।

অপহৃত ১৪ জনের সন্ধানে অভিযান চলছে, তবে এখন পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au