সর্বশেষ

শেখ হাসিনার ৫, রেহানার ৭, টিউলিপের ২ বছরের কারাদণ্ড

  • 4:56 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

মেলবোর্ন , ১ ডিসেম্বর- মাত্র চারদিন আগে একসঙ্গে ২১ বছরের সাজা ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্লট দুর্নীতি’র অন্য আরেকটি মামলায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের একটি আদালত।

এছাড়াও তার বোন শেখ রেহানার ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড হয়েছে। পাশাপাশি তাদের তিনজনকেই ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন।

এ মামলায় অভিযোগ ছিল, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে শেখ রেহানা পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেন। শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে বোনকে প্লট বরাদ্দে সহায়তা দিতে করেন। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার মা রেহানাকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনার ওপর প্রভাব বিস্তার করেন।

এরআগে গত ২৭ নভেম্বর ‘প্লট দুর্নীতি’র তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশের একটি আদালত। এছাড়াও ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।

একই সঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই তিনটি মামলায় আরও কয়েকজনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

আজকের মামলাসহ এ নিয়ে ৬টি মামলায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করলো আদালত।

গত জানুয়ারিতে দুনীতি দমন কমিশন (দুদক) হাসিনা, রেহানা, টিউলিপসহ ১৫ জনকে আসামি করে মামলা করে। তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও বেশিরভাগ আসামি হাজির হননি। মামলায় পর্যায়ক্রমে সাক্ষ্য দেন রাজউক, ব্যাংক, গৃহায়ন মন্ত্রণালয় ও দুদকের কর্মকর্তাসহ ৩৮ জন।

আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হলেও তারা আদালতে হাজির হননি। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে গত ৩১ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক রবিউল আলম। একই আদালত ববি ও রূপন্তীর মামলাতেও অভিযোগ গঠনের আদেশ দেন।

এই মাসের ১৭ তারিখে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তার আগে গত ২ জলাই আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au