সর্বশেষ

অস্ট্রেলিয়ায় গ্রীষ্মের প্রথম দিন: পার্থে ৩৯ ডিগ্রি, নিউ সাউথ ওয়েলসে শূন্যের কাছাকাছি

  • 8:22 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার
দেশের পশ্চিম অংশ জুড়ে রেকর্ড গরম পড়েছে, আর দক্ষিণ-পূর্বাঞ্চলে নেমেছে কনকনে ঠান্ডা। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ১ ডিসেম্বর- অস্ট্রেলিয়ায় গ্রীষ্মের শুরুর দিনেই তাপমাত্রায় তীব্র বৈপরীত্য দেখা গেছে। দেশের পশ্চিম অংশ জুড়ে রেকর্ড গরম পড়েছে, আর দক্ষিণ-পূর্বাঞ্চলে নেমেছে কনকনে ঠান্ডা। গরম ও ঠান্ডা দুই দিকেই ভেঙেছে আগাম গ্রীষ্মের নানা রেকর্ড।

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরে সোমবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা গ্রীষ্মের শুরুর দিন হিসেবে পার্থের ইতিহাসে সবচেয়ে বেশি। রাজ্যের পশ্চিম এবং দক্ষিণ উপকূল জুড়ে ডজনখানেক জায়গায় প্রচণ্ড গরমে জনজীবন ব্যাহত হয়েছে। মধ্য-পশ্চিম অঞ্চলে গরম বাতাসে ভয়াবহ দাবানলও ছড়িয়ে পড়েছে, যা ঘরবাড়ি হুমকির মুখে ফেলে দিয়েছে।

এর বিপরীতে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার আবহাওয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। এই অঞ্চলে তুষারপাত হয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১৫ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও তাসমানিয়ার বহু জায়গায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঠান্ডা গ্রীষ্মের সূচনা রেকর্ড হয়েছে। প্রবল ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা আরও বেড়ে যায়।

কোথায় কোথায় ঠান্ডার রেকর্ড ভাঙল

দক্ষিণ মহাসাগর থেকে উঠে আসা মেরু অঞ্চলের ঠান্ডা বাতাস এই অস্বাভাবিক আবহাওয়ার কারণ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার বহু অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি কম ছিল এবং কয়েক জায়গায় আগাম গ্রীষ্মের রেকর্ড ভেঙে গেছে।

নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার পার্বত্য অঞ্চলে সারা দিন তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি ছিল। মেলবোর্ন, ব্যালারাট, ক্যানবেরা ও হোবার্টেও কনকনে ঠান্ডা পড়েছে।

বিকেল ৩টায় মেলবোর্নে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি, যা ১৯৮৭ সালের রেকর্ডের খুব কাছাকাছি। ঠান্ডা বাতাসে অনুভূত তাপমাত্রা ছিল আরও কম; দুপুর আড়াইটায় মেলবোর্ন বিমানবন্দরে অনুভূত তাপমাত্রা ছিল মাত্র ২.৫ ডিগ্রি।

নতুন রেকর্ডের তালিকায় রয়েছে:

  • থ্রেডবো, NSW: -০.৮ ডিগ্রি (আগের রেকর্ড ৩.৩ ডিগ্রি, ২০১৯)
  • খানকোবান, NSW: ১৪.২ ডিগ্রি (আগের রেকর্ড ১৮.৭ ডিগ্রি)
  • আইভানহো, NSW: ২১.১ ডিগ্রি (আগের রেকর্ড ২১.৮ ডিগ্রি)
  • মাউন্ট হোথম, VIC: -০.৬ ডিগ্রি (আগের রেকর্ড ০.৫ ডিগ্রি)

পশ্চিমে কোথায় ভাঙল গরমের রেকর্ড

ওয়েস্ট অস্ট্রেলিয়ার পরিস্থিতি ছিল তার উল্টো। গরম স্বাভাবিকের তুলনায় ৮ থেকে ১০ ডিগ্রি বেশি ছিল। পার্থে গ্রীষ্মের শুরুর দিনের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।

রেকর্ড তাপমাত্রার মধ্যে ছিল:

  • জেরাল্ডটন: ৪২.২ ডিগ্রি (প্রায় একশ বছর পর সর্বোচ্চ)
  • অ্যালবানি বিমানবন্দর: ৩৬.২ ডিগ্রি (১৯০৭ সালের পর সবচেয়ে বেশি)
  • পার্থ: ৩৯ ডিগ্রি (আগের রেকর্ড ৩৭.৪ ডিগ্রি)

জেরাল্ডটনে দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস লড়াই করছে। ইতোমধ্যে একটি বাড়ি পুড়ে গেছে, শতাধিক বাড়ি ঝুঁকিতে রয়েছে। ধারণা করা হচ্ছে আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে।

গরম ও ঠান্ডা দুটোই অস্থায়ী

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এই চরম গরম-ঠান্ডা খুব বেশিদিন থাকবে না। পশ্চিমের তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্ব দিকে এগোবে। সপ্তাহের মাঝামাঝি গরম আরও বাড়তে পারে। বৃহস্পতিবার অ্যাডিলেড ও মেলবোর্নে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au