সোমবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১ ডিসেম্বর- বাংলাদেশের রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি তিন তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে।
সোমবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে যাওয়ার পথে রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বিকাল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। তিনি জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।