সর্বশেষ

বাউল শিল্পীর স্বামীর রক্তাক্ত লাশ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাত

  • 11:57 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

সুমন খলিফা বরিশালের আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তিনি বাউল গানের শিল্পী সোনিয়া সরকারের স্বামী।

পুলিশ জানায়, রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ভাড়া বাসায় থাকা দম্পতি ফতুল্লার পঞ্চবটি এলাকার একটি বাউল ক্লাবের অনুষ্ঠানে অংশ নেন। রাতের দোয়া মাহফিল ও গান পরিবেশনের পর সোনিয়া ক্লাবে থাকলেও সুমন অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যান। পরে সারা রাত সুমনকে খুঁজে না পেয়ে সোনিয়া উদ্বিগ্ন হয়ে পড়েন।

সোমবার ভোরে জাতীয় জরুরি সেবায় ফোন আসে যে এলাকায় একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সোনিয়া থানায় এসে স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পুলিশ যখন তাকে উদ্ধার হওয়া মরদেহ দেখায়, তিনি সেটি স্বামীর বলে শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সুমনের মাথার পেছনে, কোমরে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্তে বের করা হবে।

স্থানীয় বাউল শিল্পীরা জানান, বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিল্পী সোনিয়া ও তার স্বামী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সোনিয়া একটি গান গেয়ে চলে যান। এর পরের ঘটনাগুলো তারা জানেন না।

থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন থাকায় হত্যাটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।

পরিবারের দাবি, সুমনের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দেড় বছর আগে সোনিয়াকে বিয়ে করেন তিনি। দুই পক্ষের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au