বাংলাদেশ

মঙ্গলবারও স্থগিত বার্ষিক পরীক্ষা, কর্মবিরতিতে অটল প্রাথমিক শিক্ষকরা

  • 1:28 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- দাবি পূরণে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে চলবে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি। এতে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষকরা একযোগে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার সন্ধ্যায় পরিষদের আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীনের পাঠানো বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবারও আগের মতো পরীক্ষা বর্জনসহ লাগাতার কর্মবিরতি চলবে। সোমবার ছিল কর্মসূচির তৃতীয় দিন, এবং দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেছেন।

বিবৃতিতে বলা হয়, সহকর্মী ফাতেমা আক্তারের মৃত্যুর ঘটনা এবং দুই শতাধিক শিক্ষকের আহত হওয়ার ঘটনার পর দাবি আদায়ের লড়াই আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণায় প্রতিশ্রুতি থাকলেও দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ তিন দফা দাবি জানিয়ে আসছে। দাবিগুলো হলো-
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা।
২. ১০ এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

শিক্ষকদের আন্দোলন দীর্ঘায়িত হওয়ায় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করছেন। তবে শিক্ষক নেতারা বলছেন, দাবি পূরণে সরকার দৃশ্যমান ব্যবস্থা নিলে তারা আবার শ্রেণিকক্ষে ফিরতে প্রস্তুত।

 

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au