বাংলাদেশ

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন মোদি, করতে চান সহযোগীতা

  • 4:00 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার
খালেদা জিয়া ও নরেন্দ্র মোদি । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার নিজের ভেরিফায়েড এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে তিনি একটি পোস্টে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পোস্টে মোদি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা এবং মঙ্গল কামনা।’

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা ও সুস্থতায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে তারা প্রস্তুত।

তিনি উল্লেখ করেছেন, ‘সম্ভাব্য সব সহায়তা প্রদানে আমরা প্রস্তুত, তা যেভাবেই হোক।’

ছবি : সংগৃহীত

এই পোস্টে মোদির বার্তা বাংলাদেশের রাজনীতিতে মানবিক সহানুভূতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

খালেদা জিয়া গত প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন। তার লিভারজনিত সমস্যা, কিডনির কার্যক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে।

২৩ নভেম্বর রাতে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, ফুসফুসে সংক্রমণ হয়েছে। এর আগে বিএনপির মহাসচিব খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ উল্লেখ করেছেন। তবে পরদিন তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই।

আজ সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ রয়েছেন।

গত রোববার রাত থেকে তার অবস্থা এমন রয়েছে বলে তিনি জানান।

 

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au