সর্বশেষ

চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

  • 6:32 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সংবাদ সম্মেলন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়ালেও এসব কথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। বোর্ড যদি মনে করে তিনি স্থানান্তরের উপযোগী, তাহলে প্রয়োজন হলে তাঁকে দেশের বাইরে নেওয়া হবে। সব প্রস্তুতি আগেই নেওয়া আছে, তবে রোগীর বর্তমান অবস্থা এবং বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এখনই কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য দেওয়ার জন্য বিএনপি থেকে নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিজেই স্বাস্থ্যবিষয়ক ব্রিফ করবেন এবং স্বাস্থ্য ছাড়া অন্য বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলবেন। এর বাইরে কারও বক্তব্য বা তথ্যকে গুরুত্ব না দিতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা–নিরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং পরবর্তীতে অবস্থা জটিল হওয়ায় তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত বোর্ড তাঁর চিকিৎসা তদারকি করছে।

এদিকে সোমবার রাতে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করেছে সরকার। এর ফলে গভীর রাত থেকে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে, পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং অপ্রয়োজনীয় ভিড় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশের সদস্যরা জানিয়েছেন, রাত ২টার দিকে ব্যারিকেড বসানো হয় যাতে হাসপাতালের কার্যক্রম নির্বিঘ্ন থাকে এবং খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করা যায়।

হাসপাতাল সূত্র জানায়, রোগী ও তাঁদের স্বজনদের চলাচল সহজ রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au