বাংলাদেশ

একাই ৪শ শিক্ষার্থীর পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক

  • 10:18 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক। ছবি : কালবেলা

মেলবোর্ন, ২ ডিসেম্বর- নোয়াখালীর হাতিয়ায় সহকারী শিক্ষকদের কর্মবিরতির চাপ পড়েছে চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায়। চার শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা একাই সামলাচ্ছেন প্রধান শিক্ষক মনোয়ারা হক। এতে পরীক্ষাকেন্দ্রে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতেও পড়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষকরা অফিসকক্ষে অবস্থান করছেন। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নিতে গিয়ে একাই পাঁচটি শ্রেণির পরীক্ষা পরিচালনা করছেন প্রধান শিক্ষক। পরীক্ষাকক্ষে তদারকির অভাবে শিক্ষার্থীরা খোলামেলা কথা বলছে, খাতা দেখে লিখছে এবং নানা বিশৃঙ্খলা তৈরি করছে। পরিস্থিতি সামাল দিতে একাই দৌড়ঝাঁপ করতে হচ্ছে মনোয়ারা হককে।

অভিভাবকরা বলেন, একজন শিক্ষক দিয়ে পাঁচটি ক্লাসের পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এতে পরীক্ষা অনিয়ন্ত্রিত হচ্ছে, শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ছে।

সহকারী শিক্ষকরা জানান, ১১তম গ্রেড, পদোন্নতি ও তিন দফা দাবি না মানায় তারা সারাদেশে কর্মবিরতিতে রয়েছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

প্রধান শিক্ষক মনোয়ারা হক বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি সম্মান আছে। তবে প্রশাসনের নির্দেশনা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে তাকে পরীক্ষা নিতে হচ্ছে। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা নিয়েই পরীক্ষার কাজ চালাচ্ছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার জানান, হাতিয়ায় ২২৭টি বিদ্যালয়ের মধ্যে ৭৯টিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রতিটি বিদ্যালয়ের পরিস্থিতি নজরদারিতে রয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au