সর্বশেষ

বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম

  • 10:21 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:২০২ বার
টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং নৈপুণ্যে বিশ্ব রেকর্ড গড়েছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। মঙ্গলবার চট্টগ্রামে তিনি একাই পাঁচটি ক্যাচ নেন। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচে পাঁচ ক্যাচ নেওয়া যৌথ সর্বোচ্চ রেকর্ড এটি। তবে পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এমন কীর্তি আগে কেউ গড়তে পারেননি। এ কারণে তামিমের এই অর্জন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ স্থান করে নিল।

এই ম্যাচে তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল এবং বেন হোয়াইট। মাঠে তার প্রতিটি ক্যাচই ছিল গুরুত্বপূর্ণ, যা আয়ারল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি।

ম্যাচের শুরুতেই আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে অধিনায়ক পল স্টার্লিংয়ের ব্যাটে কিছুটা আক্রমণাত্মক সূচনা পায়। তিনি ২৭ বলে ৩৮ রান করেন, যেখানে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা। কিন্তু তার বিদায়ের পর আর কেউই দীর্ঘ সময় টিকে থাকতে পারেননি। টিম টেক্টর ১০ বলে ১৭ রান করেন, কিন্তু শরিফুল ইসলামের বলে বোল্ড হন। এরপর হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার, গ্যারেথ ডেলানি থেকে শুরু করে নীচের সারির ব্যাটাররা সবাই দ্রুত উইকেট হারিয়ে চাপ বাড়িয়ে তোলেন।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের টানা শেষ ২ ম্যাচ জিতে সিরিজ জিতলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বোলাররা পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রিত বোলিং করেন। মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন তিনটি করে উইকেট নেন। শরিফুল ইসলাম নেন দুইটি এবং মেহেদী হাসান ও সাইফুদ্দিন নেন একটি করে উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে অলআউট হয়ে যায় ১১৭ রানে।

এই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ খুব বেশি সময় নেয়নি। ওপেনার তানজিদ তামিম শুধু ফিল্ডিংয়ে নয়, ব্যাট হাতেও ছিলেন আত্মবিশ্বাসী। ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। ইমন ২৬ বলে ৩৩ রান করে তামিমকে ভালো সঙ্গ দেন। লিটন দাস ৭ রান ও সাইফ হাসান ১৯ রান করে ফেরেন। শেষ পর্যন্ত ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজও জিতে নেয় ২–১ ব্যবধানে।

টি টোয়েন্টি ইতিহাসে ক্যাচ ধরা নিয়ে তিনজন এখন শীর্ষে। তারা হলেন
৫ ক্যাচ নিয়ে ওয়েদাগে মলিন্দা (মালদ্বীপ) বনাম কাতার, দোহা, ২০২৩
৫ ক্যাচ নিয়ে সেদিক সাহাক (সুইডেন) বনাম আইল অব ম্যান, ট্রোমোড, ২০২৫
৫ ক্যাচ নিয়ে তানজিদ হাসান তামিম (বাংলাদেশ) বনাম আয়ারল্যান্ড, চট্টগ্রাম, ২০২৫

বাংলাদেশের তরুণ ওপেনার এই তালিকায় জায়গা করে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামটি অনন্যভাবে প্রতিষ্ঠা করলেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au