বাংলাদেশ

এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান

  • 11:31 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখন পর্যন্ত কোনো ট্রাভেল পাস আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকরা তারেক রহমানের ফেরার সম্ভাবনা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রশ্ন করলে তিনি এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে। তবে তার জানা অনুযায়ী, এখনো এমন কোনো আবেদন করেননি তিনি। সাংবাদিকরা যখন জানতে চান তারেক রহমানের বৈধ পাসপোর্ট রয়েছে কি না, তখন তিনি জানান, এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

লন্ডনে অবস্থানরত বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে উল্লেখ করেন তিনি।

আলোচনায় আসে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিও। সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সরকার প্রস্তুত আছে কি না, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, চিকিৎসকের মতামত এবং দলের সিদ্ধান্ত থাকলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ ও রাজনৈতিক সিদ্ধান্ত মিললে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au