বাংলাদেশ

হ্যাকারের কবলে রাষ্ট্রপতির ফেসবুক আইডি

  • 2:02 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) সাগর হোসেন। বিষয়টি জানিয়ে তিনি অনলাইন ব্যবহারকারীদের কোনো পোস্ট বা তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে সাগর হোসেন লেখেন, রাষ্ট্রপতির ব্যক্তিগত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে এবং এই মুহূর্তে সেখান থেকে প্রচারিত কোনো কিছুই রাষ্ট্রপতির দপ্তরের অনুমোদিত নয়।

পোস্টটি ভাইরাল হওয়ার পর রাষ্ট্রপতির কার্যালয় ঘিরে অনলাইনে সতর্কতা বাড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রযুক্তি বিশেষজ্ঞদের জানানো হয়েছে এবং আইডি পুনরুদ্ধারে কাজ চলছে।

হ্যাকিংয়ের ঘটনা জানাজানির পর রাষ্ট্রপতির অফিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও অনলাইনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, বিভ্রান্তিমূলক বা ভুয়া তথ্য ছড়ানোর উদ্দেশ্যে কেউ আইডিটি ব্যবহার করতে পারে, তাই কোনো পোস্ট শেয়ার বা বিশ্বাস করার আগে যাচাই করা জরুরি।

ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। তবে দপ্তর সূত্র জানায়, হ্যাকিংয়ের উৎস এবং দায়ীদের শনাক্ত করতে উদ্যোগ নেওয়া হবে।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au