ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১
মেলবোর্ন, ৮ মার্চ- রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে…
মেলবোর্ন, ৩ ডিসেম্বর- পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা হাসনুর রহমান নয়ন উপজেলা পরিষদ ক্যাম্পাসের সরকারি কোয়ার্টারে থাকেন। স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে তার বাসার আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ কুকুরটিকে ছুটোছুটি ও করুণভাবে ডাকতে দেখা গেলে সন্দেহ তৈরি হয়। পরে অনুসন্ধানে জানা যায়, ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের কেউ একজন পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করলে মা কুকুরটি পাশে বসে দীর্ঘ সময় আর্তনাদ করে। পরে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়। ঘটনায় স্থানীয়দের ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত কর্মকর্তা নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার স্ত্রী সন্তানদের নিরাপত্তার কথা তুলে ছানাগুলো সরিয়ে দিতে বলেছিলেন। তিনি দাবি করেন, হত্যা করার বিষয়টি তিনি জানতেন না। “এ ঘটনার জন্য আমি লজ্জিত ও দুঃখিত,” বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনাটিকে চরম অমানবিক উল্লেখ করেন। তিনি জানান, শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আহত ও বিপর্যস্ত মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়েছে।
ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে, আর প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au