সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
মেলবোর্ন, ৩ ডিসেম্বর- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা চলাকালে রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন রাকসু ও হল সংসদের নেতারা।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সিন্ডিকেটের বৈঠক শুরু হলে রাত আটটার পর থেকে ছাত্রনেতারা বাসভবনের সামনে অবস্থান নেন। রাত সাড়ে এগারোটা পর্যন্ত এ কর্মসূচি চলতে থাকে।
অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষোভের স্লোগান দেন। রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রেজিস্ট্রার দপ্তরে ফাইল আটকে রাখা এবং ছাত্রনেতাদের সঙ্গে অপ্রত্যাশিত আচরণ নিয়ে অভিযোগ তাদের দীর্ঘদিনের। তার মতে, কয়েক দিনের মধ্যে শেষ হওয়ার মতো কাজ মাসের পর মাস পড়ে থাকে।
তিনি বলেন, “এ অবস্থায় তাকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে বিভাগে ফেরত পাঠানো উচিত।”
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারও একই অভিযোগ তুলে বলেন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে কাজের গতি অত্যন্ত ধীর। আধা ঘণ্টার কাজ করতেও বহু সময় লেগে যায়, আর মধ্যাহ্ন বিরতির পর দপ্তরে ফেরার ক্ষেত্রেও শৃঙ্খলা দেখা যায় না।
তিনি বলেন, “মাসুদ স্যার না ক্লাসগুলো ঠিকমতো নিতে পারছেন, না অফিসের কাজ সামলাতে পারছেন। তাই আমরা তার অপসারণ চাই।”
অবস্থান কর্মসূচিতে রাকসু ও বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। ছাত্রনেতারা জানান, অভিযোগ থাকা সত্ত্বেও রেজিস্ট্রারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচিতে নেমেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au