সর্বশেষ

আট কুকুরছানা হত্যা: নিশি রহমান গ্রেপ্তার

  • 5:28 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় দায়ের করা এই মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে একমাত্র অভিযুক্ত করা হয়েছে।

মামলার পর রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বুধবার রাত দেড়টার দিকে পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি চারতলা ভবন থেকে নিশিকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, বিষয়টি অমানবিক এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার জেরে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সরকারি কোয়ার্টার ছাড়ার লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি মঙ্গলবার বিকেলে বাসা খালি করে দেন।

ঘটনার পর যোগাযোগের চেষ্টা করা হলেও নয়ন ফোন ধরেননি। তবে তার স্ত্রী ও মামলার আসামি নিশি রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ছানাগুলো বাসার সিঁড়ির পাশে থাকত এবং বিরক্ত করত। তিনি দাবি করেন, বাচ্চাগুলোকে বাজারের ব্যাগে করে পুকুরের পাশে রেখে এসেছিলেন, কীভাবে পানিতে পড়েছে তা তিনি জানেন না।

ঘটনার পেছনের গল্পও স্থানীয়দের হৃদয়ে নাড়া দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে থাকা মা কুকুর টম এক সপ্তাহ আগে আটটি বাচ্চা জন্ম দেয়। রোববার রাতে কোনো একসময় ছানাগুলো অদৃশ্য হয়ে যায়। সোমবার সকাল থেকে ছানাদের খুঁজতে খুঁজতে টমকে ছোটাছুটি করতে দেখা যায়। পরে কর্মচারীরা একটি বস্তায় ভেসে থাকা ছানাগুলোর মরদেহ উদ্ধার করেন। এই দৃশ্য দেখে মা কুকুরটি প্রচণ্ড আর্তনাদ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা তাকে চিকিৎসা দেন।

ঘটনার পর থেকে এলাকাজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, এমন অমানবিক ঘটনার পূর্ণ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au