বিশ্ব

অধ্যাদেশের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

  • 11:37 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারি করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী শনিবার পর্যন্ত সময় বেধে দিয়ে তারা জানিয়েছেন, এর মধ্যে অধ্যাদেশ প্রকাশ না হলে রোববার থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বুধবার বিক্ষোভের পর ঢাকা কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান। তিনি বলেন, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ অনেক দিন ধরে স্থগিত রয়েছে। অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের অনিশ্চয়তা বাড়ছে। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে মিরপুর সড়ক অবরোধ করে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়েন।

এরই মধ্যে সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে। ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রূপান্তর নিয়ে বিভ্রান্তি বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

শিক্ষার্থীরা বলছেন, নীতিগত সিদ্ধান্তের পর দ্রুত অধ্যাদেশ প্রকাশ হলো এখন সবচেয়ে জরুরি বিষয়।

এই শাখার আরও খবর

২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন

মেলবোর্ন, ২১ আগষ্ট: স্মার্টফোনের প্রচলিত ধারণায় নতুনত্ব এনে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের নতুন রোবট ফোন। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা মোটরচালিত টাইটানিয়াম…

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, এফবিআইকে সতর্ক করল ওপেনএআই

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের অভিযোগে গোল্ডম্যান স্যাকসের সাবেক এক বিশ্লেষককে গ্রেপ্তার করা হয়েছে।…

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার

মেলবোর্ন, ২১ আগষ্ট: খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলের একটি বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে…

বিরোধী নেতার বাড়িতে অভিযানে জাম্বিয়ার সাবেক মন্ত্রী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পর বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধে সাবেক মন্ত্রী মুতোটওয়ে কাফওয়ায়া…

২১ আগস্ট: ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা দিন

মেলবোর্ন, ২১ আগষ্ট: দুই যুগ ধরে বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে লিখছি। অনেক আন্দোলন, অনেক বিজয় দেখেছি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্টের মতো বর্বরতা আমাদের গণতন্ত্রের…

২১ আগস্ট গ্রেনেড হামলা: ২২ বছর পরও বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২২ বছর পরও নিহতদের স্বজন ও হামলায় আহতরা প্রকৃত অপরাধীদের বিচারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au