লিড নিউজ

সরকারের হুঁশিয়ারি পাত্তা দিচ্ছেন না শিক্ষকরা, কর্মসূচি চলবে

  • 2:50 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- সরকারের আহ্বান সত্ত্বেও তিন দফা দাবির বাস্তবায়নে অনড় রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ফলে সারাদেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবারও তালাবদ্ধ থাকবে।

বুধবার রাতে এক যৌথ ভার্চুয়াল বৈঠক শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এবং ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ জানায়, সরকারের অনুরোধে তারা কর্মসূচি স্থগিত করবেন না। সংগঠনগুলোর অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের ঘোষণার পর ২২ দিন পার হলেও দাবি পূরণের কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন দফা দাবির প্রজ্ঞাপন ছাড়াই পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি চলবে। একইসঙ্গে ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানোকে তারা উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

সহকারী শিক্ষকরা যে তিন দফা দাবি তুলে ধরেছেন সেগুলো হলো
১. অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার আলোকে আপাতত ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ।
২. ১০ এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

সরকার বারবার আলোচনার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এতে সারাদেশে প্রাথমিক শিক্ষার কার্যক্রমের ওপর বড় প্রভাব পড়ছে বলে শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au