সর্বশেষ

পাকিস্তানে পুলিশের গাড়িতে করে বোমা হামলা, তিন সদস্য নিহত

  • 5:06 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আবারও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আবারও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। খায়বার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায় পুলিশের গাড়িতে শক্তিশালী আইইডি বিস্ফোরণ করা হয়। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই বিস্ফোরণে তিন পুলিশ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। দ্য হিন্দু পত্রিকা এ তথ্য জানিয়েছে।

বিস্ফোরণটি ঘটে দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে। পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গুল আলম, কনস্টেবল রফিক এবং গাড়িচালক শাকি জান নিহত হন। হামলার পরপরই পানিয়ালা সার্কেলের ডিএসপি, স্থানীয় থানার ওসি এবং জেলার জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকায় ঘেরাও অভিযান শুরু করেন।

জেলার পুলিশ সুপার সাজ্জাদ আহমাদ সাহেবজাদা বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে এবং এটি স্পষ্টভাবে একটি কাপুরুষোচিত সন্ত্রাসী তৎপরতা। তিনি জানান, হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকা ঘিরে তল্লাশি চলছে।

ঘটনার পর খায়বার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি হামলার নিন্দা জানান। নিহত সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের ধারণা, হামলাটি পরিকল্পিত ছিল এবং পুলিশের টহল কার্যক্রমকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

অঞ্চলটি দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় হামলার সংখ্যা বেড়ে গেছে, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

সূত্রঃ দ্য হিন্দু

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au