শিক্ষা

আটকে আছে আট মাসের সম্মানী, বিপাকে ৮৯ শিক্ষক

  • 2:34 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ৮৯ জন শিক্ষক আট মাস ধরে বেতন পাচ্ছেন না। দীর্ঘ এই বেতনবৈষম্যে শিক্ষকদের অনেকেই পরিবারের নিত্যপ্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছেন।

১৯৯৩ সালে দেশে গণশিক্ষা কার্যক্রম চালু হওয়ার পর তাড়াশের আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৯টি শিশু ও গণশিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। প্রত্যেক শিক্ষক মাসিক ছয় হাজার টাকা সম্মানীতে পাঠদান করেন। চলতি বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের প্রাপ্য সম্মানী বন্ধ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিরল গ্রামের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, আট মাস ধরে সম্মানী না পেয়ে পরিবারের সঙ্গে কঠিন সময় পার করতে হচ্ছে। নিত্যপণ্যের বাড়তি দামে তাদের সংকট আরও গভীর হয়েছে। বারুহাঁস ইউনিয়নের বড় পওতা জামে গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা আসাদুজ্জামান বলেন, নামমাত্র সম্মানী পাওয়া যায়, তাও এতদিন ধরে বন্ধ। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

নওগাঁ ইউনিয়নের গোয়ালগ্রাম জামে মসজিদের শিক্ষক হাফিজুর রহমান দ্রুত সম্মানী ছাড়ের দাবি জানান। তার মতে, এই প্রকল্পে কাজ করা শিক্ষকদের জীবিকা সম্পূর্ণভাবে এই সম্মানীর ওপর নির্ভরশীল।

সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, প্রকল্পের অর্থছাড়ের প্রক্রিয়া চলছে। তিনি আশা প্রকাশ করেন যে অল্প সময়ের মধ্যেই আটকে থাকা সম্মানী শিক্ষকদের হাতে পৌঁছে যাবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au