বাংলাদেশ

জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী কে এই কৃষ্ণ নন্দী

  • 2:56 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার
কৃষ্ণ নন্দী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- খুলনা–১ আসনে প্রার্থী পরিবর্তন করে এবার জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে।

ডুমুরিয়া উপজেলার হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে দলটি নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকাতেও পরিচিত সংগঠক।

গত সোমবার খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার মনোনয়ন ঘোষণা করেন। পরে গতকাল বুধবার বিকালে স্থানীয় নেতাদের বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। এর আগে এই আসনের প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ।

ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে যোগ দেন। তিনি বর্তমানে উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটিরও নেতৃত্বে আছেন।

দুই দশক আগে দলটিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, জামায়াতকে তিনি বেছে নিয়েছিলেন ন্যায়–সততা, আদর্শভিত্তিক রাজনীতি ও সংগঠনের কঠোর শৃঙ্খলার প্রতি আস্থার কারণে। তার ভাষায়, জামায়াতে দুর্নীতি বা চাঁদাবাজির স্থান নেই, যা তাকে আকৃষ্ট করেছিল।

কৃষ্ণ নন্দীর দাবি, দলীয় প্রতিকূল সময়েও তিনি জামায়াতের সঙ্গেই থেকেছেন। আগের সরকারের সময়ে রাজনৈতিক পরিচয়ের কারণে নানা চাপ ও সীমাবদ্ধতার মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মনোনয়ন পাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে কৃষ্ণ নন্দী বলেন, তাকে ঢাকায় ডেকে নেওয়া হয় এবং সেখানে আমিরসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়। এখন তিনি এলাকায় প্রচারণা শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন।

আগের প্রার্থী আবু ইউসুফকে সরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নন্দী জানান, দলের সিদ্ধান্তের পর দুজনকে একত্রে নিয়ে সৌহার্দ্যের বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের মধ্যে কোনো বিরোধ নেই এবং পূর্ব প্রার্থী এখন তার প্রচারণায় কাজ করছেন।

প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তে এলাকায় নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী নির্বাচনে এই আসনে ভোটের প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে স্থানীয়দের অনেকেই মনে করছেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au