Uncategorized

এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

  • 3:40 pm - December 05, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৫ ডিসেম্বর-  সব প্রস্তুতি চূড়ান্ত করেও নির্ধারিত সময়ে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স না আসায় অসুস্থ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবারই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল। বিএনপির পক্ষ থেকে এখন জানানো হয়েছে, আগামী রোববার খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘‘কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।“

গতকাল বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানা হয়, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে।

বিএনপির চিকিৎসক ও নেতা এ জেড এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি লন্ডনে যাবেন এবং সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিমান যাত্রায় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য সব চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা সশরীরে এবং ভার্চ্যুয়ালি খালেদা জিয়ার পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। বুধবার চীনের চারজন বিশেষজ্ঞ ঢাকায় আসেন এবং এর আগে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলেও এসে বোর্ডে যোগ দেন।

বিএনপির একটি সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা কিছুটা কমেছে এবং হৃদ্‌যন্ত্রের জটিলতাও কিছুটা কমেছে, তবে অন্যান্য সমস্যা প্রায় একই রয়েছে। কয়েক দিন আগেও বিএনপি মহাসচিব জানিয়েছিলেন যে বিদেশে নেওয়ার মতো অবস্থায় খালেদা জিয়া নেই। মাত্র পাঁচ দিনের ব্যবধানে পরিস্থিতি কিছুটা বদলেছে।

গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং চার মাস পর দেশে ফেরেন। এরপরও তিনি বাসা ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থা ওঠানামা করছে। বুধবার রাতে চীনের ডাক্তারদের আসা, হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রম দেখে বোঝা যায় যে তাঁকে বিমানবন্দরে নেওয়ার জন্য সব সম্ভাব্য ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। বিমানবন্দরে নেমে তাকে নিতে তারেক রহমান উপস্থিত থাকবেন এবং সেখান থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au