বাংলাদেশ

দেশজুড়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ, শিলাবৃষ্টির আশঙ্কা

  • 4:45 pm - December 05, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে কয়েক দফা উল্লেখযোগ্য শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ ডিসেম্বর- হিমেল হাওয়ার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় শীতের উপস্থিতি পরিষ্কারভাবে টের পাওয়া যাচ্ছে। তাপমাত্রা কমে ইতিমধ্যে ১২ ডিগ্রিতে নেমেছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে কয়েক দফা উল্লেখযোগ্য শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সময়ে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সদ্য প্রকাশিত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। তবে শীতের তীব্রতা বাড়তে পারে। এই সময়ে ৩ থেকে ৮টি মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে, যার তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকবে। এর মধ্যে কয়েকটি মাঝারি পর্যায়ের হতে পারে, যেখানে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। যদিও দিন ও রাতের গড় তাপমাত্রা সাধারণের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নদনদী অববাহিকা এলাকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। অন্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। অনেক দিন কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার ঘনত্ব বাড়লে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে এবং শীতের অনুভূতি আরও বেশি হবে।

ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কিছু স্থানে ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতি নজরে রেখে মাঠ পর্যায়েও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au