বাংলাদেশ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ

  • 6:47 pm - December 05, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ ডিসেম্বর- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তিনি জানান, ভারত জানিয়েছে তারা বিষয়টি পরীক্ষা করে দেখছে। তাই বাংলাদেশও তাদের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। তৌহিদ হোসেন বলেন, আদালত শেখ হাসিনাকে সর্বোচ্চ বিচারিক শাস্তি দিয়েছে এবং বাংলাদেশ আগেও তাকে ফিরিয়ে আনার অনুরোধ করেছিল, কিন্তু তখন ইতিবাচক সাড়া মেলেনি। এখন দেখা হবে ভারত কী সিদ্ধান্ত নেয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়ার কথা থাকলেও বিমানটির ত্রুটির কারণে যাত্রা সম্ভব হচ্ছে না। টেকনিক্যাল সমস্যার কারণে এক বা দুদিন দেরি হতে পারে। তিনি আরও বলেন, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন বলে তিনি জেনেছেন।

রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে প্রশ্ন করলে তৌহিদ হোসেন বলেন, সরকার সব সংস্কার কার্যক্রম শেষ করতে পারবে না। তবে তারা প্রক্রিয়া শুরু করে রেখে যাচ্ছে। ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে তারা প্রয়োজনীয় কাজ এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই শাখার আরও খবর

২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন

মেলবোর্ন, ২১ আগষ্ট: স্মার্টফোনের প্রচলিত ধারণায় নতুনত্ব এনে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের নতুন রোবট ফোন। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা মোটরচালিত টাইটানিয়াম…

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, এফবিআইকে সতর্ক করল ওপেনএআই

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের অভিযোগে গোল্ডম্যান স্যাকসের সাবেক এক বিশ্লেষককে গ্রেপ্তার করা হয়েছে।…

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার

মেলবোর্ন, ২১ আগষ্ট: খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলের একটি বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে…

বিরোধী নেতার বাড়িতে অভিযানে জাম্বিয়ার সাবেক মন্ত্রী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পর বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধে সাবেক মন্ত্রী মুতোটওয়ে কাফওয়ায়া…

২১ আগস্ট: ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা দিন

মেলবোর্ন, ২১ আগষ্ট: দুই যুগ ধরে বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে লিখছি। অনেক আন্দোলন, অনেক বিজয় দেখেছি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্টের মতো বর্বরতা আমাদের গণতন্ত্রের…

২১ আগস্ট গ্রেনেড হামলা: ২২ বছর পরও বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২২ বছর পরও নিহতদের স্বজন ও হামলায় আহতরা প্রকৃত অপরাধীদের বিচারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au