লিড নিউজ

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত ভারত: পুতিনের সঙ্গে যৌথ বিবৃতিতে মোদি

  • 9:21 pm - December 05, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
শুক্রবার বিকেলে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ২৩তম ভারত রাশিয়া শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই নেতা সাংবাদিকদের সামনে যৌথ বিবৃতি দেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ ডিসেম্বর- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। বৈঠকে মোদি বলেন, ভারত সবসময় শান্তির পক্ষে এবং ইউক্রেন সংকটের সমাধানে যে কোনো উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি যোগ করেন, “ভারত শান্তির পাশে আছে।”

শুক্রবার বিকেলে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ২৩তম ভারত রাশিয়া শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই নেতা সাংবাদিকদের সামনে যৌথ বিবৃতি দেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছালে প্রধানমন্ত্রী মোদি প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানান। তারা করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে ত্রিবাহিনীর গার্ড অব অনার দেওয়া হয়। পরে হায়দরাবাদ হাউসে দুই নেতার শীর্ষ বৈঠক হয় এবং সেখানে কাজের মধ্যাহ্নভোজেরও আয়োজন করেন মোদি।

বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং দক্ষ শ্রমশক্তি বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। গত বছর ভারত রাশিয়া বাণিজ্য ১২ শতাংশ বেড়েছে বলে জানান পুতিন। তিনি আশা প্রকাশ করেন, এ বছরও বৃদ্ধি ধরে রাখা যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত।

মোদি জানান, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা প্রয়োজন এবং দুই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে যৌথভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “বিশ্ব নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আশা করি, দ্রুতই পরিস্থিতি উন্নতি হবে এবং বৈশ্বিক সহযোগিতা আরও বাড়বে।”

শীর্ষ বৈঠকে মোদি রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের সম্পর্ক ধ্রুবতারের মতো স্থির ও বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। পুতিনও মোদির প্রশংসা করে বলেন, “গত কয়েক বছরে আপনি আমাদের সম্পর্ক আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিমান প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন খাতে সহযোগিতার পথ খুলছে।”

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের সঙ্গে সমাধানের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করছে। তিনি মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত এই সংকট সমাধানে আন্তরিক মনোযোগ দিচ্ছে।

মোদি বলেন, “বিশ্বের কল্যাণের পথ শান্তির মধ্যেই আছে। আমরা সবাই মিলে শান্তির পথ খুঁজে বের করব। আমি বিশ্বাস করি, পৃথিবী আবার শান্তির দিকে ফিরবে।”

এ ছাড়া মোদি পুতিনকে সত্যিকারের বন্ধু বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইউক্রেন সংকটের পর থেকে পুতিন নিয়মিতভাবে ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।

ভারত রাশিয়ার নাগরিকদের জন্য ৩০ দিনের বিনামূল্যের ই-ট্যুরিস্ট ভিসা ঘোষণা করে। মোদি স্মরণ করেন, কালমিকিয়ায় লাখো মানুষ বুদ্ধের দন্তধাতুর প্রদর্শনী দেখে আশীর্বাদ পেয়েছিল।

দিনের শেষে দুই নেতা বিভিন্ন চুক্তি বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুতিনের সম্মানে নৈশভোজও আয়োজন করেন।

বৈঠকের সারসংক্ষেপে দুই দেশ জানায়, তারা কৌশলগত খাতগুলোতে সহযোগিতা আরও গভীর করতে চায় এবং শান্তি ও বহুধ্রুববিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করবে।

সূত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au