সর্বশেষ

খালেদা জিয়ার লন্ডনযাত্রা নিয়ে আবারও অনিশ্চয়তা

  • 2:36 pm - December 06, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৬ ডিসেম্বর- আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রা। আগামীকাল রোববার উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে দলটির একটি সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির ওই সূত্রটি জানিয়েছে, খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আবারও পেছানো হয়েছে। গতকাল শুক্রবার নতুন তারিখ বলা হয়েছিল ৭ ডিসেম্বর। কিন্তু সেই দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। এখন সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ৯ ডিসেম্বর।

তবে এটাও নিশ্চিত তারিখ না জানিয়ে সূত্রটি বলছে, ৯ ডিসেম্বরই যে নিশ্চিত, তাও বলা যাচ্ছে না, এটাও পেছাতে পারে। আসলে কবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে, তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা শুক্রবার সকালে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন। কিন্তু পরে আবার দিনবদল করে ৭ তারিখ রোববার করা হয়েছিল।

কারণ হিসেবে বলা হয়েছিল কাতারের আমিরের পাঠানো ‘এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি’। এরপর কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটা ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু পরে তার সময়সূচিও পুনর্নির্ধারণ করে ১০ ডিসেম্বর করা হয়েছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এখনো দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au